ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
নগদ বার্তা

ঝড়

জামালপুরের ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২

‎জামালপুরের ইসলামপুর উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় মো. শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলাম (১৮) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে এই দুর্ঘটনাগুলো ঘটে।

‎মো. শামীম মিয়া, গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি গ্রামের মোহাম্মদ আলী মেম্বারের ছেলে এবং সাগর ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া এলাকার মো. স্বাধীনের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে শামীম মিয়া বাড়ির পাশের নদীতে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হলে তিনি সরাসরি বজ্রাঘাতে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

‎অন্যদিকে, সকাল ৯টার দিকে সাপধরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইন্দুল্লামারী এলাকায় এলজিইডির একটি পাকাসড়কের নির্মাণকাজ চলছিল। সেখানে ১০-১২ জন শ্রমিক কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে সবাই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। অন্য শ্রমিকরা এগিয়ে গেলেও সাগর ইসলাম কিছুটা পেছনে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

‎ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে পৃথক স্থানে দুইজনের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

‎একই দিনে দুই তরুণ ও যুবকের এমন আকস্মিক মৃত্যুতে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

জামালপুরের ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত