ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

ঝড়

ঈদে কোথাও বৃষ্টি, কোথাও ভ্যাপসা গরমের আভাস

ঈদে কোথাও বৃষ্টি, কোথাও ভ্যাপসা গরমের আভাস

আগামী ২৮ মে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে উৎসবের দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আবহাওয়ার চিত্র দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলেও, কিছু এলাকায় তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি বাড়তে পারে।সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের বেশ কয়েকটি এলাকায় ঈদের দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।আবহাওয়াবিদদের মতে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। বিশেষ করে সিলেট, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম হলেও ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে।রাজধানী ঢাকাতেও ঈদের আগের রাত কিংবা ঈদের সকালে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। এদিকে জ্যৈষ্ঠের তাপদাহ ও আর্দ্র আবহাওয়া জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে সারা দেশে গরম থেকে দ্রুত স্বস্তি মিলবে না বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। মাঝে মধ্যে বৃষ্টি হলেও পরে আবারও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

জামালপুরের ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২

‎‎‎জামালপুরের ইসলামপুর উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় মো. শামীম মিয়া (৩৭) ও সাগর ইসলাম (১৮) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ও সাপধরী ইউনিয়নে এই দুর্ঘটনাগুলো ঘটে।‎‎‎মো. শামীম মিয়া, গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তর বাড়ি গ্রামের মোহাম্মদ আলী মেম্বারের ছেলে এবং সাগর ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া এলাকার মো. স্বাধীনের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।‎‎‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ৬টার দিকে শামীম মিয়া বাড়ির পাশের নদীতে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হলে তিনি সরাসরি বজ্রাঘাতে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মারা যান।‎‎‎অন্যদিকে, সকাল ৯টার দিকে সাপধরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইন্দুল্লামারী এলাকায় এলজিইডির একটি পাকাসড়কের নির্মাণকাজ চলছিল। সেখানে ১০-১২ জন শ্রমিক কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে সবাই নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। অন্য শ্রমিকরা এগিয়ে গেলেও সাগর ইসলাম কিছুটা পেছনে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।‎‎‎ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ূম গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে পৃথক স্থানে দুইজনের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।‎‎‎একই দিনে দুই তরুণ ও যুবকের এমন আকস্মিক মৃত্যুতে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।‎‎

জামালপুরের ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream