ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
নগদ বার্তা

শিক্ষাঙ্গন

হজ পালন করতে গিয়ে সৌদিতে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মারা গেছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক প্রধান শিক্ষক। মৃত আব্দুল হাই বুলু (৬১) উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান তিনি। পরে মদিনায় অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও হজসঙ্গী সমসাদ আরা রেবা।

মরহুম আব্দুল হাই বুলু স্থানীয় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শিক্ষকতা জীবনে তিনি এলাকায় সুনাম অর্জন করেছিলেন।

পরিবার জানিয়েছে, জানাজা শেষে মদিনার ঐতিহাসিক বাকিউল গারকাদ কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

হজ পালন করতে গিয়ে সৌদিতে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মারা গেছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক প্রধান শিক্ষক। মৃত আব্দুল হাই বুলু (৬১) উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল স্ত্রীকে সঙ্গে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান তিনি। পরে মদিনায় অবস্থানকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও হজসঙ্গী সমসাদ আরা রেবা।

মরহুম আব্দুল হাই বুলু স্থানীয় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শিক্ষকতা জীবনে তিনি এলাকায় সুনাম অর্জন করেছিলেন।

পরিবার জানিয়েছে, জানাজা শেষে মদিনার ঐতিহাসিক বাকিউল গারকাদ কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নগদ বার্তা

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত