ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
নগদ বার্তা

অপরাধ

মাদারগঞ্জে শ্বশুরবাড়ীতে অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু! নিহতের পরিবারের দাবি হত্যা

জামালপুরের মাদারগঞ্জে অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু! হয়েছে।  বুধবার বেলা সাড়ে ১০ টায় উপজেলার গুনারীতলা পশ্চিম পাড়া এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বিকাল ৫ টায়  ঐ এলাকার নূর ইসলামের স্ত্রী ইসমত আরা (২২) এর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। নিহত ইসমত আরা'র গলায় ক্ষতের দাগ রয়েছে। নিহত ইসমত আরা মাদারগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের বালিজুড়ী  নামা পাড়া এলাকার এনছ আলীর মেয়ে।     ঘটনার পর থেকে স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে। নিহত ইসমত আরা ৭ বছর বয়সি একটি ছেলে আছে এবং ৬ মাসের গর্ভবতী ছিলেন তিনি।    গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা করা হবে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।    নিহত ইসমত আরা'র মামা বিল্লাল জানান আমরা মোবাইলে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গলায় দাগ আছে। গলায় চাপ দিয়ে হোক ফাঁসি দিয়ে হোক তারা মারছে। 

নিহত ইসমত আরা মা খোশেদা বেগম জানান আমাদের  ফোন দিয়ে কয়তাছে  ইসমত আরা অসুস্থ খিছ উঠছে হাসপাতালে নিয়ে আসছি।  আমরা হাসপাতালে গিয়ে দেখি আমার মেয়ে মরে গেছে।  আমার মেয়েরে মাইরে ফেলাইছে ওরা।  গতকালই মোবাইলে কথা বলছি।  আমাদের এক আত্মীয় মারা গেছে দেখতে আসছিলো মেয়ে এজন্যই মেয়ের সাথে ঝগড়া হয়ছে স্বামী স্ত্রী। আমার মেয়ে হত্যার বিচার চাই।  

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভুইয়া জানান আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে জানতে পারি মেয়েটা গলায় উড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  তার শ্বশুরবাড়ীর লোকজন হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তারা জেটা করছে তারা আমাদের জানায়নি' হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানিয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং উড়না জব্দ করা হয়েছে ।  অন্য কোন কিছু যদি থাকে তাহলে পোস্ট মর্টেম রিপোর্টের পর জানা যাবে।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

মাদারগঞ্জে শ্বশুরবাড়ীতে অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু! নিহতের পরিবারের দাবি হত্যা

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জে অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু! হয়েছে।  বুধবার বেলা সাড়ে ১০ টায় উপজেলার গুনারীতলা পশ্চিম পাড়া এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বিকাল ৫ টায়  ঐ এলাকার নূর ইসলামের স্ত্রী ইসমত আরা (২২) এর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। নিহত ইসমত আরা'র গলায় ক্ষতের দাগ রয়েছে। নিহত ইসমত আরা মাদারগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের বালিজুড়ী  নামা পাড়া এলাকার এনছ আলীর মেয়ে।     ঘটনার পর থেকে স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে। নিহত ইসমত আরা ৭ বছর বয়সি একটি ছেলে আছে এবং ৬ মাসের গর্ভবতী ছিলেন তিনি।    গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা করা হবে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।    নিহত ইসমত আরা'র মামা বিল্লাল জানান আমরা মোবাইলে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গলায় দাগ আছে। গলায় চাপ দিয়ে হোক ফাঁসি দিয়ে হোক তারা মারছে। 

নিহত ইসমত আরা মা খোশেদা বেগম জানান আমাদের  ফোন দিয়ে কয়তাছে  ইসমত আরা অসুস্থ খিছ উঠছে হাসপাতালে নিয়ে আসছি।  আমরা হাসপাতালে গিয়ে দেখি আমার মেয়ে মরে গেছে।  আমার মেয়েরে মাইরে ফেলাইছে ওরা।  গতকালই মোবাইলে কথা বলছি।  আমাদের এক আত্মীয় মারা গেছে দেখতে আসছিলো মেয়ে এজন্যই মেয়ের সাথে ঝগড়া হয়ছে স্বামী স্ত্রী। আমার মেয়ে হত্যার বিচার চাই।  

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভুইয়া জানান আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে জানতে পারি মেয়েটা গলায় উড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  তার শ্বশুরবাড়ীর লোকজন হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তারা জেটা করছে তারা আমাদের জানায়নি' হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বিষয়টি জানিয়েছে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং উড়না জব্দ করা হয়েছে ।  অন্য কোন কিছু যদি থাকে তাহলে পোস্ট মর্টেম রিপোর্টের পর জানা যাবে।

নগদ বার্তা

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত