ঢাকা    বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
নগদ বার্তা

আন্তর্জাতিক

ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাল বাংলাদেশ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ
ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাল বাংলাদেশ

ইরানে মানবিক সহায়তা হিসেবে চিকিৎসা সামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ সিদ্ধান্ত এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায়।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের কাছে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এসব সামগ্রী দ্রুতই ইরানে পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পুরো কার্যক্রমটি পরিচালিত হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তত্ত্বাবধানে। মানবিক এই সহায়তা ইরানের চলমান প্রয়োজন মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

ইরানে মানবিক সহায়তা হিসেবে চিকিৎসা সামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ সিদ্ধান্ত এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায়।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের কাছে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এসব সামগ্রী দ্রুতই ইরানে পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পুরো কার্যক্রমটি পরিচালিত হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তত্ত্বাবধানে। মানবিক এই সহায়তা ইরানের চলমান প্রয়োজন মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নগদ বার্তা

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত