ঢাকা    শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
নগদ বার্তা

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অতিক্রমে বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা অবশেষে হরমুজ প্রণালি অতিক্রমের যাত্রা শুরু করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর শুক্রবার রাতে পারস্য উপসাগর থেকে যাত্রা শুরু করে জাহাজটি।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে এবং গভীর রাতে প্রণালি পার হওয়ার সম্ভাবনা রয়েছে। জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

এর আগে ইরান কর্তৃপক্ষ ঘোষণা দেয়, সব বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করা হয়েছে। এ ঘোষণার পরপরই বিভিন্ন দেশের জাহাজ একে একে নোঙর তুলে যাত্রা শুরু করে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, শতাধিক জাহাজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে। এর মধ্যে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি প্রথম দিকের সারিতেই রয়েছে, যা ঘণ্টায় প্রায় ৯ নটিক্যাল মাইল গতিতে এগিয়ে চলেছে।

জাহাজটির ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান জানান, ইরানি বাহিনীর পক্ষ থেকে কোনো বাধা না থাকায় তারা নিরাপদেই প্রণালির দিকে অগ্রসর হচ্ছেন।

উল্লেখ্য, জাহাজটি গত ২ ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে অবস্থান করছিল এবং বিভিন্ন বন্দরে পণ্য পরিবহনে নিয়োজিত ছিল। ১১ মার্চ এটি দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হলেও অনুমতি না পাওয়ায় তখন হরমুজ প্রণালি অতিক্রম করা সম্ভব হয়নি।

পরবর্তীতে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার বোঝাই করা হয়, যা দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে পৌঁছে দেওয়ার কথা রয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে দ্বিতীয় দফায়ও প্রণালি পারাপারের অনুমতি মেলেনি। ফলে জাহাজটি দীর্ঘ সময় হরমুজের নিকটবর্তী এলাকায় অপেক্ষায় ছিল।

অবশেষে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় জাহাজটির যাত্রা শুরু হয়েছে এবং প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানান, প্রণালি অতিক্রমের পর জাহাজটি নির্ধারিত গন্তব্য কেপটাউন বন্দরের দিকে রওনা হবে।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি অতিক্রমে বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত