ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

অনাগত সন্তানের মুখ দেখা হলো না বাবার, মদপানে মৃত্যুর অভিযোগ

| প্রিন্ট সংস্করণ

অনাগত সন্তানের মুখ দেখা হলো না বাবার, মদপানে মৃত্যুর অভিযোগ

চলতি মাসেই প্রথম সন্তানের বাবা হওয়ার কথা ছিল রাজধানীর কদমতলীর অটোরিকশাচালক রনি হোসেনের (৩৭)। অনাগত সন্তানের মুখ দেখার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু সেই অপেক্ষার অবসান হলো মৃত্যুর মধ্য দিয়ে। পরিবারের অভিযোগ, বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে মারা গেছেন রনি।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রনি কদমতলী থানার ধোলাইপাড় বাজার এলাকার মৃত মো. জাকির হোসেনের ছেলে। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন। প্রায় দুই বছর আগে লাইজু আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়। চলতি মাসেই তাঁদের প্রথম সন্তান জন্ম নেওয়ার কথা রয়েছে।

নিহতের ভাই রবিউল্লা জানান, বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন রনি। সেখানে অতিরিক্ত মদপানের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দুই দিন বাসাতেই ছিলেন।

রবিউল্লা বলেন, শুক্রবার সকাল থেকে রনির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তিনি বারবার অসুস্থতার কথা জানাচ্ছিলেন। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন রনির ছোট বোন রানু। তিনি বলেন, 'এই মাসেই আমার ভাই ও ভাবির ঘরে প্রথম সন্তান আসার কথা ছিল। আমার ভাই তার সন্তানের মুখটা পর্যন্ত দেখে যেতে পারল না। এমন ভাগ্য যেন আর কারও না হয়।'

রানু আরও জানান, তাঁদের বাবা-মা আগেই মারা গেছেন। ভাই-বোন একে অপরের সম্বল ছিলেন। ভাইকে হারিয়ে তিনি নিঃস্ব ও একাকী হয়ে পড়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসকের মাধ্যমে রনির মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিষয় : অনাগত সন্তান মুখ বাবার মদপানে মৃত্যুর অভিযোগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অনাগত সন্তানের মুখ দেখা হলো না বাবার, মদপানে মৃত্যুর অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অনাগত সন্তানের মুখ দেখা হলো না বাবার, মদপানে মৃত্যুর অভিযোগ
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream