ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

ট্রাফিক সংকেত মেনে চলার আহ্বান, শিক্ষার্থীদের নিরাপদ সড়কের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

ট্রাফিক সংকেত মেনে চলার আহ্বান, শিক্ষার্থীদের নিরাপদ সড়কের প্রশিক্ষণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ব্যবহার ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জিয়াউর রহমান, আবদুল্লাহ আল নোমান ও পুলিশের ইন্সপেক্টর আশরাফ। এ সময় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রশিক্ষণে শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। ট্রাফিক সিগন্যালের লাল, হলুদ ও সবুজ বাতির অর্থ এবং কোন সংকেতে কী করণীয়, তা শিক্ষার্থীদের বুঝিয়ে বলা হয়।

এ সময় শিক্ষার্থীদের ফুটপাত ব্যবহার করে চলাচলের পরামর্শ দেওয়া হয়। রাস্তা দিয়ে চলাচলের সময় সতর্ক থাকার ওপরও গুরুত্ব দেওয়া হয়। চলন্ত গাড়ির সামনে বা কাছাকাছি অসতর্কভাবে চলাচল করলে দুর্ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করা হয়।

প্রশিক্ষণে গাড়ি চালানোর সময় বাম পাশ দিয়ে চলাচল, গতি নিয়ন্ত্রণ এবং অপ্রয়োজনে হর্ন না বাজানোর বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে এখন থেকেই তাঁদের ট্রাফিক আইন মেনে চলা ও সড়ক ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে সচেতন হতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ট্রাফিক সংকেত মেনে চলার আহ্বান, শিক্ষার্থীদের নিরাপদ সড়কের প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ট্রাফিক সংকেত মেনে চলার আহ্বান, শিক্ষার্থীদের নিরাপদ সড়কের প্রশিক্ষণ
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream