ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

কৃষিজমি ভরাটের দায়ে লাখ টাকা জরিমানা

| প্রিন্ট সংস্করণ

কৃষিজমি ভরাটের দায়ে লাখ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে কৃষিজমি ভরাটের দায়ে সুভাষ বর্মন (৪৮) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পৌর এলাকার সাহাপুর মৌজায় এ অভিযান চালানো হয়।

স্থানীয় বাসিন্দাদের দেওয়া অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান সরেজমিন স্থানটি পরিদর্শন করেন। পরিদর্শনে কৃষি জমিতে অবৈধভাবে মাটি ভরাট করার সত্যতা মেলে।

পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সংরক্ষণ আইন, ২০২৬-এর ১৪ ধারায় অনাচারী ব্যক্তি শ্রীপুর এলাকার বাসিন্দা সুভাষ বর্মনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, কৃষিজমি সুরক্ষা ও পরিবেশ রক্ষায় জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিষয় : ভ্রাম্যমাণ আদালত জরিমানা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কৃষিজমি ভরাটের দায়ে লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে কৃষিজমি ভরাটের দায়ে সুভাষ বর্মন (৪৮) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পৌর এলাকার সাহাপুর মৌজায় এ অভিযান চালানো হয়।

স্থানীয় বাসিন্দাদের দেওয়া অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান সরেজমিন স্থানটি পরিদর্শন করেন। পরিদর্শনে কৃষি জমিতে অবৈধভাবে মাটি ভরাট করার সত্যতা মেলে।

পরবর্তী সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সংরক্ষণ আইন, ২০২৬-এর ১৪ ধারায় অনাচারী ব্যক্তি শ্রীপুর এলাকার বাসিন্দা সুভাষ বর্মনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, কৃষিজমি সুরক্ষা ও পরিবেশ রক্ষায় জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নগদ বার্তা

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কৃষিজমি ভরাটের দায়ে লাখ টাকা জরিমানা
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream