ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএ’র সড়ক নিরাপত্তা কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএ’র সড়ক নিরাপত্তা কর্মশালা
কর্মশালায় বক্তব্য রাখছেন বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে কর্মশালা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিআরটিএর ঢাকা মেট্রো-৩ সার্কেলের উদ্যোগে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালায় নিরাপদে সড়ক পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার এবং গণপরিবহনে যাত্রী হিসেবে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু চালকদের সচেতন হলেই চলবে না; যাত্রী ও পথচারীদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। নিরাপদ সড়ক নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ানোর মাধ্যমে দুর্ঘটনা কমানো সম্ভব।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক জ্ঞান, সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে পারলে দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

কর্মশালায় শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা নিয়ে নিজেদের ভাবনা ও মতামত তুলে ধরে। এ সময় বিআরটিএর পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং সড়ক নিরাপত্তাবিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা, বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. রুবেল হক, বিআরটিএ ঢাকা মেট্রো-৩ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মঈনুল ইসলাম, মোটরযান পরিদর্শক মো. হাফিজুল ইসলাম খান এবং ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রামের ম্যানেজার মো. মাইনুল হোসেন।

বিষয় : বিআরটিএ কর্মকর্তা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএ’র সড়ক নিরাপত্তা কর্মশালা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএ’র সড়ক নিরাপত্তা কর্মশালা
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream