ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে রাশিয়ার বাইরে রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন ‘রোসাটম’-এর নির্মিত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো ‘অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম’ (ওআইএসএস) বাস্তবায়ন করা হচ্ছে।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) রোসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আধুনিক এই প্রযুক্তি বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ও দক্ষ পরিচালনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় অপারেটরদের দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস (আরএএসইউ) সরবরাহ করা এই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থায় ৪৩টি সিস্টেমের অধীনে প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে। এসব যন্ত্রপাতির মাধ্যমে চুল্লির স্থিতিশীলতাসহ বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন প্রক্রিয়ার সাত হাজারের বেশি প্যারামিটার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। এতে কেন্দ্রটির পরিচালন কার্যক্রমের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও কার্যক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে।

​এ বিষয়ে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বলেন, এই ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস)। বিদ্যুৎ ইউনিটের ‘ডিজিটাল টুইন’ প্রযুক্তির সহায়তায় আরএএসইউ এটি তৈরি করেছে। ইতিমধ্যে প্রথম ইউনিটে এটি সংযুক্ত করা হয়েছে এবং স্টার্টআপ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখছে। পর্যায়ক্রমে দ্বিতীয় ইউনিটেও একই প্রযুক্তি বাস্তবায়ন করা হবে।

​জানা গেছে, ওআইএসএস ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেম থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে যেকোনো সম্ভাব্য বিচ্যুতি পূর্বেই শনাক্ত করতে পারে। এ ছাড়া জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক করণীয় নির্দেশ করতে এতে ৮০টিরও বেশি দিকনির্দেশিকা যুক্ত রয়েছে। জটিল তথ্যসমূহ সহজবোধ্যভাবে উপস্থাপন করার ফলে এটি অপারেটরদের দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

​প্রকল্পের অগ্রগতির বিষয়ে রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র শুধু রাশিয়া ও বাংলাদেশের সহযোগিতার বৃহত্তম প্রকল্পই নয়, আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও এটি একটি অগ্রণী উদাহরণ। বিদেশে রোসাটমের নির্মিত কেন্দ্রগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম এই ওআইএসএস ব্যবস্থা যুক্ত করা হলো। 

তিনি আরও জানান, এ ব্যবস্থা জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সময় ও পরিচালন ব্যয় কমাবে।

​উল্লেখ্য, পাবনার রূপপুরে জেনারেশন ৩+ (থ্রি প্লাস) প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ (VVER-1200) চুল্লি নিয়ে গড়ে উঠছে এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল শাখা ‘অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট’।

বিডি প্রতিদিন/কেএইচটি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream