ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

এটি বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া, ওজন কত?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

এটি বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া, ওজন কত?
নিজের ফলানো কুমড়ার সঙ্গে কৃষক ইয়ান প্যাটন। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের এক কৃষক সবচেয়ে ভারী কুমড়া ফলিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। হ্যাম্পশায়ারের বাসিন্দা ইয়ান প্যাটন এই কীর্তির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সম্প্রতি নিজের নাম লিখিয়েছেন।

‘গ্রেট পাম্পকিন কমনওয়েলথের (জিপিসির)’ কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

জিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, গত ৩ অক্টোবর ইয়ানের ফলানো কুমড়াটির ওজন ছিল ১ হাজার ২৯৫.৮ কেজি। জনপ্রিয় উপন্যাস দ্য জঙ্গল বুকের চিতা বাঘের চরিত্রের নাম অনুসারে কুমড়াটির নাম রাখা হয়েছে বাঘিরা।

এর মধ্য দিয়ে নিজের পুরোনো রেকর্ডই ভেঙেছেন ইয়ান। এর আগে তিনি যে কুমড়া ফলিয়ে গিনেস রেকর্ড করেছিলেন, সেটি নতুনটির চেয়ে ওজনে প্রায় ২০ কেজি হালকা ছিল। 

সবচেয়ে ভারি কুমড়ার খেতাব হারালেও ইয়ানের আগের ফলানো কুমড়াটি এখনও পরিধির (৬৪৯.৮ সেন্টিমিটার) দিক থেকে বৃহত্তম হিসেবে রেকর্ড ধরে রেখেছে। অন্যদিকে নতুন কুমড়াটির পরিধি ৫৯৬.৯ সেন্টিমিটার।

আরও পড়ুনআরও পড়ুনরিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

বিশাল এই কুমড়া ফলানোর অভিজ্ঞতা সম্পর্কে ইয়ান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘এতে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। আমি একাই কাজ করেছি। দুই মাস ধরে প্রতিদিন ছয় ঘণ্টা করে জমিতে সময় দিয়েছি। শেষ পর্যন্ত সফল হয়েছি।‘

যারা নতুন করে বিশাল আকারের কুমড়া চাষ করতে চান তাদের জন্য ইয়ানের পরামর্শ, গ্রিনহাউসের ভেতরে কুমড়ো চাষ করলে মৌসুমের শুরুতেই বাড়তি সুবিধা পাওয়া যায় এবং পূর্ণাঙ্গ আকার ধারণ করার জন্য দীর্ঘ সময় মেলে।

ইয়ান আরও জানান, তীব্র গরমের সময় গ্রিনহাউসের তাপমাত্রা যখন ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেত, তখন কুমড়োর গাছগুলোতে প্রতিদিন ৫৯০ লিটার পানি দিতে হতো।

আরও বড় আকারের কুমড়া ফলানোর চেষ্টা করবেন কি না—এমন প্রশ্নের জবাবে ইয়ান বলেন, ‘আমি চালিয়ে যেতে চাই। আমি সত্যিই ৩ হাজার পাউন্ড ওজনের একটি কুমড়া ফলাতে চাই। এটাই আমার লক্ষ্য।’

বিষয় : যুক্তরাজ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

এটি বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া, ওজন কত?

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এটি বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া, ওজন কত?
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream