ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে লন্ডনে লাখো মানুষের সমাবেশ

| প্রিন্ট সংস্করণ

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে লন্ডনে লাখো মানুষের সমাবেশ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের টানা তিন বছরের ‘গণহত্যা’র প্রতিবাদে যুক্তরাজ্যের লন্ডনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সেন্ট্রাল লন্ডনের এমব্যাংকমেন্ট এলাকায় আয়োজিত এই মিছিলে লাখো মানুষ ফিলিস্তিনের পতাকা হাতে অংশ নেন। আয়োজকরা জানান, এই মিছিলে প্রায় আড়াই লাখ মানুষ যোগ দিয়েছেন।

প্ল্যাকার্ড হাতে অংশ নেওয়া মানুষদের ভিড়ে এক নবদম্পতিকেও দেখা যায়। গাজায় নিহতদের স্মরণে সেখানে দুই মিনিটের নীরবতা পালন করা হয়। আন্দোলনকারীদের মূল দাবি ছিল, ইসরায়েলে যুক্তরাজ্যের অস্ত্র সরবরাহ অবিলম্বে বন্ধ করতে হবে। জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি সংস্থা ইতোমধ্যে ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছে।

এক বছর আগে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও গাজায় ইসরায়েলি বিমান হামলা থামেনি। গত এক বছরে সেখানে আরও ১ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি পশ্চিম তীরেও বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জমলট সামাজিক যোগাযোগমাধ্যমে এই মিছিলের একটি ভিডিও শেয়ার করে ব্রিটিশ জনগণের এমন সংহতির প্রশংসা করেছেন।

রাজনৈতিক দিক থেকেও এই সমাবেশটি বেশ তাৎপর্যপূর্ণ। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড সম্প্রতি পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বকে সম্পূর্ণ ‘বেআইনি’ বলে ঘোষণা করেছেন। নতুন এই ঘোষণার পর এটিই প্রথম বড় ফিলিস্তিনপন্থী সমাবেশ। গত মাসে লেবার পার্টির সম্মেলনেও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে আন্দোলনকারী এসব মানুষের প্রশংসা করেছিলেন মিলিব্যান্ড।

এদিকে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ এদিন কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়। মিছিল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নিষিদ্ধ সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সমর্থনে প্ল্যাকার্ড বহনের দায়ে দুজন এবং একটি স্মৃতিস্তম্ভে ওঠার কারণে কয়েকজনকে আটক করা হয়। অন্যদিকে, নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের বাইরে ‘স্টপ দ্য হেট’ নামে ছোট একটি পাল্টা সমাবেশও অনুষ্ঠিত হয়েছে।

বিষয় : ফিলিস্তিন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে লন্ডনে লাখো মানুষের সমাবেশ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে লন্ডনে লাখো মানুষের সমাবেশ
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream