ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

রাষ্ট্রপতি ভোট চুরির অভিযোগ অস্বীকার করেননি: রাহুল গান্ধী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতি ভোট চুরির অভিযোগ অস্বীকার করেননি: রাহুল গান্ধী
ছবি: সংগৃহীত

ভোটার তালিকায় অনিয়ম ও ‘ভোট চুরি’ নিয়ে এবার সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অভিযোগ জানিয়েছে ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’। 

কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছেন, রাষ্ট্রপতির সাথে বৈঠকে তারা যখন এই অভিযোগ তোলেন, তখন তিনি তা মোটেই অস্বীকার করেননি। এতে তিনি নিজে বেশ অবাক হয়েছেন বলেও জানান।

তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী জোটের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করেন। বৈঠকে রাহুল গান্ধী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান নির্বাচন কমিশনার মিলে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করছেন। দেশের বিভিন্ন জায়গায় কারচুপি করে নির্বাচন জেতা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুনআরও পড়ুনমোদি সরকারের পতন অনিবার্য

রাহুল গান্ধী বলেন, রাষ্ট্রপতির সামনে এসব কথা বলা হলে তিনি তা কোনোভাবে খণ্ডন করেননি। বরং তিনি পুরো বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন এবং এই কারচুপির পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ জমা দিতে বলেন। রাহুল জানান, খুব শীঘ্রই তারা নির্বাচন কমিশনের অনিয়মের যাবতীয় প্রমাণ রাষ্ট্রপতির কাছে তুলে ধরবেন।

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের প্রতিবাদে টানা তিন দিন বিক্ষোভের পর এই বৈঠকের আয়োজন করা হয়। বিরোধী দলগুলো এখন সরাসরি নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছে, যা মোদি সরকারের ওপর ব্যাপক রাজনৈতিক চাপ তৈরি করেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

বিষয় : দিল্লির বিক্ষোভ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতি ভোট চুরির অভিযোগ অস্বীকার করেননি: রাহুল গান্ধী

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাষ্ট্রপতি ভোট চুরির অভিযোগ অস্বীকার করেননি: রাহুল গান্ধী
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream