ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

দুই তলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

দুই তলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীতে একটি ভবনের দুই তলা থেকে পড়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ফুয়াদ নাঈম (২৩) মারা গেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ভাটারা সাঈদনগর বড় মসজিদ সংলগ্ন বাসার সাততলা ভবনের দুইতলা থেকে পড়ে মারা যান তিনি।

পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে মৃত ফুয়াদের রুমমেট সাদমান সাকিব জানান, ফুয়াদ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমরা ভাটারা সাঈদনগরে সাততলা বাসার দুইতলায় একটি বাসায় মেস ভাড়া করে থাকতাম। সকালে স্থানীয়দের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখি ফুয়াদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

দ্রুত তাকে ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত বলে জানান। তবে কীভাবে সে নিচে পড়ে গেছে, তা জানাতে পারেননি তিনি।

তিনি আরো জানান, ফুয়াদ নাঈমের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার তেঁতুলিয়া গ্রামে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

বিষয় : মৃত্যু দুই তলা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুই তলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীতে একটি ভবনের দুই তলা থেকে পড়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ফুয়াদ নাঈম (২৩) মারা গেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে ভাটারা সাঈদনগর বড় মসজিদ সংলগ্ন বাসার সাততলা ভবনের দুইতলা থেকে পড়ে মারা যান তিনি।

পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে মৃত ফুয়াদের রুমমেট সাদমান সাকিব জানান, ফুয়াদ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আমরা ভাটারা সাঈদনগরে সাততলা বাসার দুইতলায় একটি বাসায় মেস ভাড়া করে থাকতাম। সকালে স্থানীয়দের চিৎকার শুনে ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখি ফুয়াদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

দ্রুত তাকে ফরায়েজী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুর্মিটোলা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত বলে জানান। তবে কীভাবে সে নিচে পড়ে গেছে, তা জানাতে পারেননি তিনি।

তিনি আরো জানান, ফুয়াদ নাঈমের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার তেঁতুলিয়া গ্রামে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

নগদ বার্তা

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দুই তলা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream