ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরায়েল’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরায়েল’

আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান দিন দিন দুর্বল হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন দখলদার দেশটির বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। তার ভাষ্য, ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যে হামাস, কাতার ও ইরান দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এখন সেই প্রচেষ্টার প্রভাব দৃশ্যমান হচ্ছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

লাপিদ বলেন, ‘হামাস, কাতার ও ইরান সবসময় চেয়েছে আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। এখন বিশ্বই আমাদের থেকে দূরে সরে যাচ্ছে।’

ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থার অবনতির উদাহরণ হিসেবে কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে দ্য হেগে ইসরায়েলিদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা, নেদারল্যান্ডসের বিমানবন্দরে ইসরায়েলিদের লাগেজ তল্লাশি, আয়ারল্যান্ডে ফুটবল নিয়ে বিরোধ এবং ইউরোভিশন প্রতিযোগিতা বয়কটের মতো ঘটনা।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সভাকক্ষ ছেড়ে যাওয়ার ঘটনাটিও তুলে ধরেন লাপিদ। তিনি বলেন, তারা বছরের পর বছর ধরে এ নিয়ে কাজ করেছে, আর এখন সেটিই ঘটছে। এগুলো এমন ঘটনা নয়, যা হঠাৎ আমাদের সঙ্গে ঘটেছে। এটাই ছিল তাদের পরিকল্পনা, শুরু থেকেই এটাই ছিল তাদের লক্ষ্য।

নেতানিয়াহু সরকারের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার সমালোচনা দীর্ঘদিন ধরেই করে আসছেন লাপিদ। এবারও তার বক্তব্যে সরকারের পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে এসেছে।

বিডি-প্রতিদিন/শআ

বিষয় : ইসরায়েল ইয়ার লাপিদ নেতানিয়াহু সরকার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরায়েল’

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান দিন দিন দুর্বল হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন দখলদার দেশটির বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। তার ভাষ্য, ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যে হামাস, কাতার ও ইরান দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এখন সেই প্রচেষ্টার প্রভাব দৃশ্যমান হচ্ছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

লাপিদ বলেন, ‘হামাস, কাতার ও ইরান সবসময় চেয়েছে আমরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। এখন বিশ্বই আমাদের থেকে দূরে সরে যাচ্ছে।’

ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থার অবনতির উদাহরণ হিসেবে কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে দ্য হেগে ইসরায়েলিদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা, নেদারল্যান্ডসের বিমানবন্দরে ইসরায়েলিদের লাগেজ তল্লাশি, আয়ারল্যান্ডে ফুটবল নিয়ে বিরোধ এবং ইউরোভিশন প্রতিযোগিতা বয়কটের মতো ঘটনা।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সভাকক্ষ ছেড়ে যাওয়ার ঘটনাটিও তুলে ধরেন লাপিদ। তিনি বলেন, তারা বছরের পর বছর ধরে এ নিয়ে কাজ করেছে, আর এখন সেটিই ঘটছে। এগুলো এমন ঘটনা নয়, যা হঠাৎ আমাদের সঙ্গে ঘটেছে। এটাই ছিল তাদের পরিকল্পনা, শুরু থেকেই এটাই ছিল তাদের লক্ষ্য।

নেতানিয়াহু সরকারের আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার সমালোচনা দীর্ঘদিন ধরেই করে আসছেন লাপিদ। এবারও তার বক্তব্যে সরকারের পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা নিয়ে উদ্বেগের বিষয়টি উঠে এসেছে।

বিডি-প্রতিদিন/শআ

নগদ বার্তা

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরায়েল’
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream