ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

লক্ষ্মীপুরে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সভা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সভা

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ। বুধবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

জেলা পুলিশ সুপার আবু তারেকের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিলন মণ্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মানিক সাহাসহ জেলার ছয়টি থানার ওসি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, লক্ষ্মীপুরে এবার মোট ৭৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ২৪টি, গুরুত্বপূর্ণ ৩০টি ও সাধারণ পূজামণ্ডপ ২৪টি চিহ্নিত করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারী পুলিশ, সাদা পোশাকে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বিডি-প্রতিদিন/এমএল

বিষয় : লক্ষ্মীপুর দুর্গাপূজা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সভা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ। বুধবার দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

জেলা পুলিশ সুপার আবু তারেকের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিলন মণ্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মানিক সাহাসহ জেলার ছয়টি থানার ওসি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, লক্ষ্মীপুরে এবার মোট ৭৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ২৪টি, গুরুত্বপূর্ণ ৩০টি ও সাধারণ পূজামণ্ডপ ২৪টি চিহ্নিত করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারী পুলিশ, সাদা পোশাকে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বিডি-প্রতিদিন/এমএল

নগদ বার্তা

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লক্ষ্মীপুরে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সভা
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream