ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১০
জব্দ হওয়া মাইক্রোবাস

চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিলের সময় ১২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) বেলা দেড়টার দিকে নগরীর সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জুমার নামাজের পর একটি মাইক্রোবাসে করে কয়েকজন যুবক সিআরবি এলাকায় আসেন। পরে তারা আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার হাতে নিয়ে মিছিল শুরু করেন। তবে ঘটনাস্থলের পাশেই পুলিশের একটি টহল দল ছিল। টহল দলের সদস্যরা ধাওয়া দিতেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

আটক যুবকেরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

তাছাড়া ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার হাতে মিছিল করার সময় ১০-১২ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : আওয়ামী লীগ পুলিশ চট্টগ্রাম মশাল মিছিল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১০

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিলের সময় ১২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) বেলা দেড়টার দিকে নগরীর সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জুমার নামাজের পর একটি মাইক্রোবাসে করে কয়েকজন যুবক সিআরবি এলাকায় আসেন। পরে তারা আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার হাতে নিয়ে মিছিল শুরু করেন। তবে ঘটনাস্থলের পাশেই পুলিশের একটি টহল দল ছিল। টহল দলের সদস্যরা ধাওয়া দিতেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

আটক যুবকেরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

তাছাড়া ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার হাতে মিছিল করার সময় ১০-১২ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নগদ বার্তা

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ১০
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream