ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

মহেশখালীতে এলএনজির নতুন কার্গোর খালাস শুরু

| প্রিন্ট সংস্করণ

মহেশখালীতে এলএনজির নতুন কার্গোর খালাস শুরু

সিঙ্গাপুর থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আরও একটি নতুন কার্গো কক্সবাজারের মহেশখালীতে পৌঁছেছে। শুক্রবার সকাল ৯টায় এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে এলএনজিবাহী জাহাজ ওয়েন চেং প্রথম সংযোগ স্থাপন করে। এরপর পাইপলাইনের মাধ্যমে গ্যাস খালাস প্রক্রিয়া শুরু হয়। 

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, স্পট মার্কেট থেকে বিপি সিঙ্গাপুরের কাছ থেকে এই এলএনজি কার্গোটি কেনা হয়েছে। 

এর আগে গত সেপ্টেম্বর মাসেও স্পট মার্কেট থেকে বিভিন্ন উৎসের মাধ্যমে একাধিক এলএনজিবাহী কার্গো দেশে পৌঁছায়। এসব চালানের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে গানভোর, ইন্দোনেশিয়া থেকে টোটালএনার্জি এবং অস্ট্রেলিয়া থেকে আরামকো সিঙ্গাপুরের মাধ্যমে এলএনজি আনা হয়েছিল। 

বিদ্যমান চাহিদা মেটাতে অক্টোবর ও নভেম্বরে মোট ১৯ কার্গো এলএনজি আমদানির বিষয়টি চূড়ান্ত করেছে পেট্রোবাংলা। এর মধ্যে অক্টোবরে ১০টি এবং নভেম্বরে ৯টি কার্গো দেশে আসার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া ও অ্যাঙ্গোলাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসব এলএনজি কেনা হয়েছে। খালাস শুরু হওয়া চালানটি অক্টোবর মাসের নির্ধারিত আমদানির প্রথম কার্গো জাহাজ। 

এদিকে, পেট্রোবাংলার গত বৃহস্পতিবারের হিসাব অনুযায়ী, ওই দিন দুপুর ২টা পর্যন্ত দেশে মোট গ্যাস সরবরাহ ছিল দুই হাজার ৬২৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে জাতীয় গ্রিডে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে এক হাজার ৬১০ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে এক হাজার ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। 

বিষয় : মহেশখালী এলএনজি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নগদ বার্তা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মহেশখালীতে এলএনজির নতুন কার্গোর খালাস শুরু

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু)
সহ-সম্পাদক: মেহজাবীন মাহবুব পাভেল
প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ) 

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মহেশখালীতে এলএনজির নতুন কার্গোর খালাস শুরু
0:00 0:00
1.0x
Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream