ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
নগদ বার্তা

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মাদারগঞ্জে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম খালেক।

আলোচনা সভায় বক্তব্য দেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তোয়াজ আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক রকিব লিটন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, এনসিপির যুব ও ছাত্র সংগঠনের নেতা সিয়াম আহমেদ, লেমন মিয়া, আরিফুল ইসলাম, রকি রায়হান ও রুমন মিয়া, গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী এবং মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য সুজন আহমেদসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত ও অংশগ্রহণকারী যোদ্ধাদের সাহসিকতা ও অবদানের কথা তুলে ধরেন। তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। শেষে শহিদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধিরা, এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মাদারগঞ্জে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত