ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬
নগদ বার্তা

সংগঠন

ইরাকে নিহত মনোহারের পরিবারকে ১ মাসের বাজার করে দিলেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ

 প্রবাসী ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের  কল্যাণে মানবিক কাজে সব সময় এগিয়ে সামাজিক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর। 

গত ২৪ শে মে ইরাকের কূর্দিস্থানে  সড়কদুর্ঘটনায়  নিহত হয় ঘুঘুমারী এলাকার খলিলের ছেলে মনোহার আলী (৩৬) ও কোয়ালিকান্দি এলাকার আলাউদ্দীন মাষ্টারের ছেলে বজলু রহমান (৩৫)। 

গত ৫ জুন/২০২৬ ইং তারিখে ইরাকে নিহত মনোহার আলী'র পরিবারের খোঁজ খবর নেন সংগঠনের সভাপতি সহ নেতৃবৃন্দ।  দুইদিন পর শনিবার বিকালে নিহতের পরিবারের কাছে 

নাজির শাইল চাউল ৫০ কেজি, সয়াবিন তেল ৫ লিটার,  আলু ১০ কেজি,পিয়াজ ১০ কেজি, রসুন ২ কেজি, মসুর ডাল ২ কেজি, চিনি ২ কেজি, চিড়া,গোড়া সাবান,মুরগী, মাছ, নারিকেল তেল, সাবান,ডিমসহ

১ মাসের নিত্যপণ্যের বাজার তুলে দেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর। এরপর কোয়ালিকান্দি এলাকার আলাউদ্দীন মাষ্টারের ছেলে বজলু রহমান (৩৫) এর পরিবারের খোঁজ খবর নেন সংগঠনের সদস্যরা। 

এ সময় মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর  উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শাহজাহান সিরাজ ও সামিউল ইসলাম ,কার্যনির্বাহী কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম রুবেল, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক এস কে় কাউসার আহমদ, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শিপন মিয়া, সহকারী কোষাধ্যক্ষ  আতিকুর রহমান,  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  এম ডি মামুন ও কার্যকরী সদস্য আব্দুল করিম মোহনসহ নিহতের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

নিহত মনোহার আলীর পরিবারকে বিদেশ থেকে মরদেহ দেশে আনার ব্যাপারে ও  আর্থিকভাবে সহযোগীতার আশ্বাস দেন এবং  কোয়ালিকান্দি এলাকার বজলুর পরিবারকেও মরদেহ দেশে আনার ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর সদস্যবৃন্দরা।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

রোববার, ০৭ জুন ২০২৬

ইরাকে নিহত মনোহারের পরিবারকে ১ মাসের বাজার করে দিলেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

 প্রবাসী ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের  কল্যাণে মানবিক কাজে সব সময় এগিয়ে সামাজিক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর। 

গত ২৪ শে মে ইরাকের কূর্দিস্থানে  সড়কদুর্ঘটনায়  নিহত হয় ঘুঘুমারী এলাকার খলিলের ছেলে মনোহার আলী (৩৬) ও কোয়ালিকান্দি এলাকার আলাউদ্দীন মাষ্টারের ছেলে বজলু রহমান (৩৫)। 

গত ৫ জুন/২০২৬ ইং তারিখে ইরাকে নিহত মনোহার আলী'র পরিবারের খোঁজ খবর নেন সংগঠনের সভাপতি সহ নেতৃবৃন্দ।  দুইদিন পর শনিবার বিকালে নিহতের পরিবারের কাছে 

নাজির শাইল চাউল ৫০ কেজি, সয়াবিন তেল ৫ লিটার,  আলু ১০ কেজি,পিয়াজ ১০ কেজি, রসুন ২ কেজি, মসুর ডাল ২ কেজি, চিনি ২ কেজি, চিড়া,গোড়া সাবান,মুরগী, মাছ, নারিকেল তেল, সাবান,ডিমসহ

১ মাসের নিত্যপণ্যের বাজার তুলে দেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর। এরপর কোয়ালিকান্দি এলাকার আলাউদ্দীন মাষ্টারের ছেলে বজলু রহমান (৩৫) এর পরিবারের খোঁজ খবর নেন সংগঠনের সদস্যরা। 

এ সময় মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর  উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শাহজাহান সিরাজ ও সামিউল ইসলাম ,কার্যনির্বাহী কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম রুবেল, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক এস কে় কাউসার আহমদ, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শিপন মিয়া, সহকারী কোষাধ্যক্ষ  আতিকুর রহমান,  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  এম ডি মামুন ও কার্যকরী সদস্য আব্দুল করিম মোহনসহ নিহতের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

নিহত মনোহার আলীর পরিবারকে বিদেশ থেকে মরদেহ দেশে আনার ব্যাপারে ও  আর্থিকভাবে সহযোগীতার আশ্বাস দেন এবং  কোয়ালিকান্দি এলাকার বজলুর পরিবারকেও মরদেহ দেশে আনার ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর সদস্যবৃন্দরা।

নগদ বার্তা

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত