ঢাকা    শুক্রবার, ০৫ জুন ২০২৬
নগদ বার্তা

মতামত

মাদারগঞ্জ-জামালপুর সড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

জামালপুরের মাদারগঞ্জ-জামালপুর সড়কে চলাচলকারী সিএনজি চালকদের বিরুদ্ধে প্রশাসনের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এক যাত্রী।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ৩১ মে ২০২৬ তারিখে মাদারগঞ্জ থেকে জামালপুর যাওয়ার সময় নির্ধারিত ৬০ টাকার পরিবর্তে তার কাছ থেকে ১০০ টাকা ভাড়া নেওয়া হয়। পরে বিষয়টি ইউএনওকে অবহিত করলে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট স্ট্যান্ডে গিয়ে চালকদের সতর্ক করেন এবং নির্ধারিত ভাড়া আদায়ের নির্দেশনা দেন।

তবে অভিযোগকারী দাবি করেন, প্রশাসনের এমন কঠোর নির্দেশনার পরও কিছু চালক তা উপেক্ষা করে অতিরিক্ত ভাড়া আদায় অব্যাহত রেখেছে। একই দিনে ফেরার সময়ও তার কাছ থেকে ৮০ টাকা ভাড়া নেওয়া হয়, যা নির্ধারিত ভাড়ার তুলনায় অনেক বেশি।

অভিযোগে আরও বলা হয়েছে, কিছু সিএনজি চালক ও স্থানীয় সিন্ডিকেট প্রশাসনের নির্দেশনাকে তোয়াক্কা না করে সাধারণ যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত ভাড়া আদায় করছে। এতে যাত্রীরা আর্থিক ক্ষতির পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন।

এ অবস্থায় ভাড়া নৈরাজ্য বন্ধে দায়ী চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

শুক্রবার, ০৫ জুন ২০২৬

মাদারগঞ্জ-জামালপুর সড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জ-জামালপুর সড়কে চলাচলকারী সিএনজি চালকদের বিরুদ্ধে প্রশাসনের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এক যাত্রী।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ৩১ মে ২০২৬ তারিখে মাদারগঞ্জ থেকে জামালপুর যাওয়ার সময় নির্ধারিত ৬০ টাকার পরিবর্তে তার কাছ থেকে ১০০ টাকা ভাড়া নেওয়া হয়। পরে বিষয়টি ইউএনওকে অবহিত করলে তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট স্ট্যান্ডে গিয়ে চালকদের সতর্ক করেন এবং নির্ধারিত ভাড়া আদায়ের নির্দেশনা দেন।

তবে অভিযোগকারী দাবি করেন, প্রশাসনের এমন কঠোর নির্দেশনার পরও কিছু চালক তা উপেক্ষা করে অতিরিক্ত ভাড়া আদায় অব্যাহত রেখেছে। একই দিনে ফেরার সময়ও তার কাছ থেকে ৮০ টাকা ভাড়া নেওয়া হয়, যা নির্ধারিত ভাড়ার তুলনায় অনেক বেশি।

অভিযোগে আরও বলা হয়েছে, কিছু সিএনজি চালক ও স্থানীয় সিন্ডিকেট প্রশাসনের নির্দেশনাকে তোয়াক্কা না করে সাধারণ যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত ভাড়া আদায় করছে। এতে যাত্রীরা আর্থিক ক্ষতির পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন।

এ অবস্থায় ভাড়া নৈরাজ্য বন্ধে দায়ী চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নগদ বার্তা

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত