ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
নগদ বার্তা

ঝড়

ঈদে কোথাও বৃষ্টি, কোথাও ভ্যাপসা গরমের আভাস

আগামী ২৮ মে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে উৎসবের দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন আবহাওয়ার চিত্র দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলেও, কিছু এলাকায় তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি বাড়তে পারে।

সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের বেশ কয়েকটি এলাকায় ঈদের দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। বিশেষ করে সিলেট, রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম হলেও ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে।

রাজধানী ঢাকাতেও ঈদের আগের রাত কিংবা ঈদের সকালে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

এদিকে জ্যৈষ্ঠের তাপদাহ ও আর্দ্র আবহাওয়া জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে সারা দেশে গরম থেকে দ্রুত স্বস্তি মিলবে না বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। মাঝে মধ্যে বৃষ্টি হলেও পরে আবারও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

রোববার, ৩০ আগস্ট ২০২৬

ঈদে কোথাও বৃষ্টি, কোথাও ভ্যাপসা গরমের আভাস

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত