ঢাকা    বুধবার, ১২ আগস্ট ২০২৬
নগদ বার্তা

অপরাধ

এলআরটি ও এমআরটি স্টেশনে পাঁচ নারীকে হেনস্তার অভিযোগে কঠোর শাস্তি দিল আদালত

মালয়েশিয়ায় নারীদের উত্ত্যক্ত: বাংলাদেশির দেড় বছরের জেল ও বেত্রাঘাত

মালয়েশিয়ার রাজধানী -এর এলআরটি ও এমআরটি স্টেশনে কয়েকজন নারীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে দেড় বছরের কারাদণ্ড এবং এক দফা বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

বুধবার (১৩ মে) আদালত পূর্বের রায় পুনর্বিবেচনা করে এই সাজা ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ রমজান আলী (৪১)। তিনি মালয়েশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে গত ৬ মে ম্যাজিস্ট্রেট আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১৪ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছিলেন। তবে পরবর্তীতে শাস্তি বাড়িয়ে দেড় বছরের কারাদণ্ডের পাশাপাশি বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, গত ১০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে বিভিন্ন এলআরটি ও এমআরটি স্টেশন এবং এসকেলেটরে পাঁচ নারীকে উত্ত্যক্ত করেন রমজান আলী। ভুক্তভোগীদের মধ্যে একজন জার্মান নাগরিক ও চারজন মালয়েশিয়ান নারী রয়েছেন। তাদের বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে।

ঘটনার পর ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করলে গত ২৭ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন তিনি। গ্রেপ্তারের দিন থেকেই তার সাজা কার্যকর ধরা হয়েছে।

এদিকে, রমজান আলীর পরিবার তাকে দেশে ফেরত নেওয়ার আবেদন জানালেও আদালত সেই আবেদন নাকচ করে দেন। শুনানির সময় তার ভাই আদালতে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

বুধবার, ১২ আগস্ট ২০২৬

মালয়েশিয়ায় নারীদের উত্ত্যক্ত: বাংলাদেশির দেড় বছরের জেল ও বেত্রাঘাত

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

মালয়েশিয়ার রাজধানী -এর এলআরটি ও এমআরটি স্টেশনে কয়েকজন নারীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে দেড় বছরের কারাদণ্ড এবং এক দফা বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

বুধবার (১৩ মে) আদালত পূর্বের রায় পুনর্বিবেচনা করে এই সাজা ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ রমজান আলী (৪১)। তিনি মালয়েশিয়ায় নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে গত ৬ মে ম্যাজিস্ট্রেট আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১৪ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছিলেন। তবে পরবর্তীতে শাস্তি বাড়িয়ে দেড় বছরের কারাদণ্ডের পাশাপাশি বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, গত ১০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে বিভিন্ন এলআরটি ও এমআরটি স্টেশন এবং এসকেলেটরে পাঁচ নারীকে উত্ত্যক্ত করেন রমজান আলী। ভুক্তভোগীদের মধ্যে একজন জার্মান নাগরিক ও চারজন মালয়েশিয়ান নারী রয়েছেন। তাদের বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে।

ঘটনার পর ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করলে গত ২৭ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন তিনি। গ্রেপ্তারের দিন থেকেই তার সাজা কার্যকর ধরা হয়েছে।

এদিকে, রমজান আলীর পরিবার তাকে দেশে ফেরত নেওয়ার আবেদন জানালেও আদালত সেই আবেদন নাকচ করে দেন। শুনানির সময় তার ভাই আদালতে উপস্থিত ছিলেন।

নগদ বার্তা

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত