লালমনিরহাটে আয়োজিত এক চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। তিনি বলেন, এ প্রকল্পে চীন অর্থায়ন ও কারিগরি সহায়তা প্রদান করবে।
সোমবার (১১ মে) দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে প্রাণ-আরএফএল গ্রুপের উদ্যোগে আয়োজিত চাকরি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরকে কেন্দ্র করে তিস্তা প্রকল্পের বিষয়ে ইতিবাচক অগ্রগতি আশা করা হচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচিত সরকার দ্রুত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের পথে এগোবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং প্রাণ-আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন