জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজ এলাকায় এসে সংবর্ধিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান।
শুক্রবার (৮ মে) বিকেলে ইসলামপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেল ৩টায় শুরু হওয়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে মিলনায়তন মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান দেশের উন্নয়ন, গণতন্ত্র ও কৃষিখাতের অগ্রগতিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করাই তাঁর মূল লক্ষ্য।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন এমপি, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু। সঞ্চালনায় ছিলেন ইসলামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
বক্তারা নজরুল ইসলাম খানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও দেশ গঠনে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে নতুন দায়িত্ব পালনে তাঁর সফলতা কামনা করেন তারা।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন