ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজারে বৃহস্পতিবার (৭ মে) বিকেলে বিএনপির এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী নজরুল ইসলাম খান।
সভায় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের এই পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে বিএনপি কাজ করে যাবে বলেও তিনি উল্লেখ করেন।
পথসভায় সভাপতিত্ব করেন ‘ওরা ১১ জন স্মৃতি পরিষদ’-এর সভাপতি শরিফুল ইসলাম খান ফরহাদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল।
এসময় আরও বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জিএস ফিরোজ মিয়া, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, এ কে এম শহিদুর রহমান এবং জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পথসভাকে কেন্দ্র করে মলমগঞ্জ বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন