ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬
নগদ বার্তা

নির্বাচন

সিভিল-সামরিক সমন্বয় জোরদারের বার্তা ডিসি সম্মেলনে

নির্বাচনে সেনার ভূমিকায় সন্তুষ্ট ডিসিরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জেলা প্রশাসকদের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম।

মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশন শেষে তিনি বলেন, বিগত নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকা নিয়ে জেলা প্রশাসকরা সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতেও জাতীয় স্বার্থে বেসামরিক প্রশাসন ও সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ড. শামছুল ইসলাম জানান, দক্ষ, দেশপ্রেমিক ও পেশাদার সামরিক বাহিনী গড়ে তুলতে নিয়োগ কার্যক্রমে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। একইসঙ্গে জনগণের কাছে আরও কার্যকর ও জনমুখী বাহিনী হিসেবে সেনাবাহিনীকে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দেশের প্রয়োজন ও রাষ্ট্রীয় স্বার্থে সামরিক ও সিভিল প্রশাসনের সমন্বিত কার্যক্রম ভবিষ্যতে আরও শক্তিশালী করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

গত ৩ মে শুরু হওয়া চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনকে মাঠ প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে। সম্মেলনে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক অংশ নিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ডিসিদের পাঠানো ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব এবারের সম্মেলনে আলোচনায় এসেছে। কর্মসংস্থান, দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলা, অবকাঠামো, ভূমি ব্যবস্থাপনা এবং ই-গভর্ন্যান্সকে এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্মেলনের বিভিন্ন অধিবেশনে রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের সঙ্গে জেলা প্রশাসকদের মতবিনিময়ও অনুষ্ঠিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

নির্বাচনে সেনার ভূমিকায় সন্তুষ্ট ডিসিরা

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত