ঢাকা    বুধবার, ০৬ মে ২০২৬
নগদ বার্তা

অর্থনীতি

নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা

স্বর্ণে স্বস্তি, ভরিতে কমল ২,১৫৮ টাকা

স্বর্ণে স্বস্তি, ভরিতে কমল ২,১৫৮ টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দর ঘোষণা করেছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় নতুন করে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে। এর ফলে সব ধরনের স্বর্ণের দাম কিছুটা কমেছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

এর আগে গত ৩০ এপ্রিল স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়। মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই বাড়তি দামই এবার কমানো হলো।

সবশেষ দর অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের আগের মূল্য ছিল ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বিক্রি হচ্ছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬১ দফা স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৩ বার দাম বেড়েছে, আর ২৮ বার কমানো হয়েছে।

অন্যদিকে স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। আগের দরেই বিক্রি হচ্ছে রুপা। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

বুধবার, ০৬ মে ২০২৬

স্বর্ণে স্বস্তি, ভরিতে কমল ২,১৫৮ টাকা

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত