ঢাকা    বুধবার, ০৬ মে ২০২৬
নগদ বার্তা

অর্থনীতি

তিন দিনের সফরে বিনিয়োগ, রপ্তানি ও নীতিগত সমন্বয়ে জোর

বাণিজ্য আলোচনায় ঢাকায় মার্কিন প্রতিনিধি দল

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক আরও গতিশীল করতে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) ব্রেন্ডান লিঞ্চ। মঙ্গলবার (৫ মে) শুরু হওয়া এ সফরে তার নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ ইস্যুতে একাধিক বৈঠকে অংশ নেবে।

সফরের শুরুতেই সচিবালয়ে বাণিজ্য সচিব (চলতি দায়িত্ব) ও অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খানের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ব্রেন্ডান লিঞ্চের। এ বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্ক, রপ্তানি সম্ভাবনা এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নানা দিক গুরুত্ব পাবে।

পরে প্রতিনিধি দলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবে। একই দিনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়েও তাদের আলোচনা নির্ধারিত রয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মার্কিন প্রতিনিধি। পরদিন অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গেও বৈঠক করবেন তারা।

সফরের শেষ দিনে শ্রমিক প্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন শিল্পখাত সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে মার্কিন প্রতিনিধিদলের।

ঢাকাস্থ মার্কিন মিশনের মুখপাত্র পূর্ণিমা রাই জানিয়েছেন, এ সফরের প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণ করা। ওয়াশিংটন আশা করছে, বিদ্যমান বাণিজ্য কাঠামো কার্যকরভাবে বাস্তবায়িত হলে দুই দেশের বাজারে প্রবেশ আরও সহজ হবে, কমবে বিনিয়োগের বাধা এবং বাড়বে সামগ্রিক অর্থনৈতিক গতি।

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র। ২০২৪-২৫ অর্থবছরে দেশটি থেকে ৮৬৯ কোটি ডলারের পণ্য রপ্তানি আয় এসেছে, যা বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ১৮ শতাংশ।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

বুধবার, ০৬ মে ২০২৬

বাণিজ্য আলোচনায় ঢাকায় মার্কিন প্রতিনিধি দল

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত