ঢাকা    বুধবার, ০৬ মে ২০২৬
নগদ বার্তা

রাজনীতি

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে নির্বাচন, দুর্নীতি তদন্ত ও তৃণমূল প্রশাসনে নতুন গতি আনার আশ্বাস

এক বছরের মধ্যে স্থানীয় নির্বাচন, ইঙ্গিত মির্জা ফখরুলের

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে সরকার। এ বিষয়ে আগেও যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটিই বাস্তবায়নের প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (৫ মে) আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার কাঠামোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সরকার আন্তরিক। জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় ডিসিরা বিভিন্ন পরামর্শ দিয়েছেন, যার অনেকগুলো ইতোমধ্যে ইতিবাচকভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের মূলভিত্তি। তৃণমূল পর্যায়ে রাষ্ট্রীয় সেবা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে এ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা জরুরি। স্থানীয় প্রতিষ্ঠানগুলো যত কার্যকর হবে, গণতন্ত্রের ভিতও তত মজবুত হবে।

মন্ত্রী আরও বলেন, জেলা প্রশাসকদের কেবল প্রশাসনিক দায়িত্ব পালন করলেই হবে না, জনগণকে সম্পৃক্ত করেই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। স্থানীয় পর্যায়ে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে ডিসিদের নেতৃত্বমূলক ভূমিকা রাখতে হবে। কারণ জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি।

তিনি অভিযোগ করেন, গত কয়েক বছরে স্থানীয় সরকার ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির বিস্তার ঘটেছে, যা এ খাতকে দুর্বল করেছে। এসব অনিয়মের বিষয়ে তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর না তৈরি হয়, সে দিকেও কঠোর নজরদারি থাকবে।

এ ছাড়া সরকারের চলমান উন্নয়ন কর্মসূচিগুলো মাঠপর্যায়ে আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

বুধবার, ০৬ মে ২০২৬

এক বছরের মধ্যে স্থানীয় নির্বাচন, ইঙ্গিত মির্জা ফখরুলের

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত