আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ২নং কড়ইচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছেন বিএনপির স্থানীয় নেতা ডা. মোঃ আব্দুল মান্নান। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এই নেতা এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. মান্নান ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং নিজেকে একজন জনমুখী প্রার্থী হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকায় তার প্রতি ভোটারদের আগ্রহ বাড়ছে।
ডা. মোঃ আব্দুল মান্নান বলেন, জনগণ তাকে সুযোগ দিলে কড়ইচড়া ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করবেন। তার অঙ্গীকার—মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা। একই সঙ্গে প্রতিটি গ্রামে আইনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান তিনি।
তিনি বলেন, ইউনিয়নের বেকার তরুণ-তরুণীদের জন্য বাস্তবমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যুবসমাজকে উৎপাদনমুখী কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। তার ভাষায়, “একটি হাসিখুশি, স্বনির্ভর ও সমৃদ্ধ সমাজ গড়াই আমার মূল লক্ষ্য।”
উন্নয়ন পরিকল্পনার বিষয়ে ডা. মান্নান জানান, ইউনিয়নের সড়ক যোগাযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাট-বাজার ও জনসেবামূলক অবকাঠামো আধুনিকায়নে অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি অনুদান ও উন্নয়ন সহায়তা যাতে শতভাগ জনগণের কল্যাণে পৌঁছে, সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের একাধিক ব্যক্তি মনে করছেন, ডা. মান্নানের ব্যক্তিগত সততা, সাংগঠনিক সক্রিয়তা এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা তাকে একজন শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে। তরুণদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানা গেছে।
ডা. মান্নান বলেন, জনগণের সমর্থন পেলে তিনি কড়ইচড়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। সেই সঙ্গে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সবার অংশগ্রহণ নিশ্চিত করে কড়ইচড়াকে মাদারগঞ্জের অন্যতম উন্নত ইউনিয়নে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সবশেষে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন