ঢাকা    রোববার, ০৩ মে ২০২৬
নগদ বার্তা

রাজনীতি

নেতাকর্মীদের মাঝে উৎসাহ, সাংগঠনিক গতিশীলতা বাড়ার প্রত্যাশা

জামালপুর জেলা ছাত্রদলের নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ

জামালপুর জেলা শাখার নবঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান খান সৌরভ।

জামালপুর জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নাজমুল হাসান খান সৌরভ। নতুন এই কমিটি ঘোষণার পর থেকেই জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা সৌরভ বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার এই পদপ্রাপ্তিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন সহপাঠী, শুভাকাঙ্ক্ষী এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিজ প্রতিক্রিয়ায় নাজমুল হাসান খান সৌরভ বলেন, “দলের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। জামালপুর জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”

নেতাকর্মীদের অভিমত, নতুন এই কমিটির মাধ্যমে জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

রোববার, ০৩ মে ২০২৬

জামালপুর জেলা ছাত্রদলের নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

জামালপুর জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নাজমুল হাসান খান সৌরভ। নতুন এই কমিটি ঘোষণার পর থেকেই জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা সৌরভ বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার এই পদপ্রাপ্তিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।

কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন সহপাঠী, শুভাকাঙ্ক্ষী এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিজ প্রতিক্রিয়ায় নাজমুল হাসান খান সৌরভ বলেন, “দলের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। জামালপুর জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”

নেতাকর্মীদের অভিমত, নতুন এই কমিটির মাধ্যমে জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে।

নগদ বার্তা

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত