ঢাকা    শনিবার, ০২ মে ২০২৬
নগদ বার্তা

সারাদেশ

মাদারগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে শ্রমজীবী মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার সকালে উপজেলা সদরে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে আয়োজিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন। তিনি শ্রমজীবী মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় আরও বক্তব্য দেন পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি, শোষণমুক্ত সমাজ গঠন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানান।

সমাবেশ শেষে শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক শ্রমিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

শনিবার, ০২ মে ২০২৬

মাদারগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে শ্রমজীবী মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার সকালে উপজেলা সদরে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে আয়োজিত শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও মাদারগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল আমিন। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং তাদের মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন। তিনি শ্রমজীবী মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় আরও বক্তব্য দেন পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধি, শোষণমুক্ত সমাজ গঠন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানান।

সমাবেশ শেষে শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক শ্রমিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নগদ বার্তা

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত