ঢাকা    শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
নগদ বার্তা

সারাদেশ

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনতে ব্যাপক উদ্যোগ হাতে নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে শহরজুড়ে প্রায় ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বসিলা পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদের ছবি শিগগিরই জনসম্মুখে প্রকাশ করা হবে। অপরাধ দমনে জনগণের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সবাইকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

এ ছাড়া, হোটেল ও রেস্তোরাঁর মালিক-ব্যবস্থাপক এবং বাসাবাড়ির ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণের জন্য ডিএমপি নতুন একটি অ্যাপ চালুর প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। এই প্রযুক্তিভিত্তিক উদ্যোগগুলো বাস্তবায়িত হলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে বলে আশা করছে পুলিশ।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

রাজধানীতে অপরাধ দমনে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনতে ব্যাপক উদ্যোগ হাতে নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে শহরজুড়ে প্রায় ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বসিলা পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং তাদের ছবি শিগগিরই জনসম্মুখে প্রকাশ করা হবে। অপরাধ দমনে জনগণের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সবাইকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।

এ ছাড়া, হোটেল ও রেস্তোরাঁর মালিক-ব্যবস্থাপক এবং বাসাবাড়ির ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণের জন্য ডিএমপি নতুন একটি অ্যাপ চালুর প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। এই প্রযুক্তিভিত্তিক উদ্যোগগুলো বাস্তবায়িত হলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে বলে আশা করছে পুলিশ।

নগদ বার্তা

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত