ঢাকা    বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
নগদ বার্তা

শিক্ষাঙ্গন

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (সকাল ১০টা) বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম। ধর্মীয় শিক্ষক আব্দুল্লাহেল গাফফার এরশাদের সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান শিক্ষক শাহ মো. আনিছুর রহমান, সহকারী প্রধান শিক্ষক নুরুজ্জামান বিএসসি, শরীরচর্চা শিক্ষক আক্কাস আলী, শিক্ষক মাহবুবুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের প্রতিনিধিরা। তাদের মধ্যে ছিলেন শামসুউদ্দিন, নুরুজ্জামান (নয়া), আনোয়ার হোসেন, মঞ্জুরুল ইসলাম, জুলফিকার আলী, বিদায়ী শিক্ষার্থী ফারহান শাহরিয়ার, আকাশ, আব্দুল্লাহ, দশম শ্রেণির শিক্ষার্থী জিহাদ এবং নবম শ্রেণির রিফাত রহমান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে মোট ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে অবদান রাখা প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা, বর্তমান সংশ্লিষ্টদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ঝাড়কাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুহতামিম নুরুল ইসলাম।

বিষয় : সংখ্যালঘু

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (সকাল ১০টা) বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম। ধর্মীয় শিক্ষক আব্দুল্লাহেল গাফফার এরশাদের সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান শিক্ষক শাহ মো. আনিছুর রহমান, সহকারী প্রধান শিক্ষক নুরুজ্জামান বিএসসি, শরীরচর্চা শিক্ষক আক্কাস আলী, শিক্ষক মাহবুবুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের প্রতিনিধিরা। তাদের মধ্যে ছিলেন শামসুউদ্দিন, নুরুজ্জামান (নয়া), আনোয়ার হোসেন, মঞ্জুরুল ইসলাম, জুলফিকার আলী, বিদায়ী শিক্ষার্থী ফারহান শাহরিয়ার, আকাশ, আব্দুল্লাহ, দশম শ্রেণির শিক্ষার্থী জিহাদ এবং নবম শ্রেণির রিফাত রহমান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে মোট ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে অবদান রাখা প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা, বর্তমান সংশ্লিষ্টদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ঝাড়কাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুহতামিম নুরুল ইসলাম।

নগদ বার্তা

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত