ঢাকা    রোববার, ১৯ জুলাই ২০২৬
নগদ বার্তা

মো বিজয়

মো বিজয়

জেলা প্রতিনিধি


মেলান্দহে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহ উপজেলার দাঁতভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং মরদেহের পরিচয় শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।কেউ যদি মৃত ব্যক্তিকে চিনে থাকেন বা এ বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মেলান্দহে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার