ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
নগদ বার্তা

দূতাবাস

মার্কিন ভিসা বিষয়ক যে সতর্কতা দিলো দূতাবাস

মার্কিন ভিসা বিষয়ক যে সতর্কতা দিলো দূতাবাস

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারে কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। ভুল তথ্য বা জাল নথি দিলে ভিসা আবেদন বাতিলের পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস। শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিসাসংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস। সতর্কবার্তায় বলা হয়, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর অতীতে অভিবাসন আইন লঙ্ঘনের কোনো ঘটনা থাকলে সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তাদের কাছে তথ্য থাকতে পারে। তাই সাক্ষাৎকারে কোনো তথ্য গোপন করা বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। দূতাবাস আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় সব প্রশ্নের উত্তর সম্পূর্ণ ও সত্যভাবে দেওয়ার পরামর্শ দিয়েছে। কোনো তথ্য আড়াল না করার পাশাপাশি ভুল বা অসত্য তথ্য উপস্থাপন থেকে বিরত থাকার ওপর জোর দেওয়া হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দিলে বা জাল নথিপত্র জমা দিলে তাঁর ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট আবেদনকারী।

Radio Logo
নগদ বার্তা Live
Live Audio Stream