ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
নগদ বার্তা

রাজনীতি

স্বৈরাচারী আওয়ামী সরকারের রক্তচক্ষু, দমন-পীড়ন, হামলা-মামলা কোনো কিছুই দমাতে পারেনি মাদারগঞ্জের রাজপথের সাহসী সৈনিক ডা. এম এ মান্নান কে।

স্বৈরাচার আমলে ১০ মিথ্যা মামলা, জেল-জুলুম, নির্যাতন সহ্য করেও রাজপথ ছাড়েননি ডা. এম এ মান্নান

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ২ নং করইচড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ মান্নান বিগত স্বৈরাচার আমলে ১০টি মিথ্যা ও হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন। দুই-দুবার গ্রেফতার, টানা ২২ দিন কারাভোগ, রাতের পর রাত বাড়ি ছাড়া জীবন, পুলিশি নির্যাতন— সব সহ্য করেও তিনি রাজপথ ছেড়ে যাননি।

যখন অনেক রথি-মহারথি গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে ছিলেন, তখনো ডা. মান্নান ছিলেন মাদারগঞ্জের রাজপথে। তৃণমূল নেতাকর্মীদের বুকে সাহস জুগিয়ে সংগঠনকে ধরে রেখেছিলেন শক্ত হাতে।

ব্যক্তিগত জীবনে তিনি একজন সৎ, নির্লোভ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। করইচড়া ইউনিয়নসহ পুরো মাদারগঞ্জে একজন মানবিক ডাক্তার ও পরীক্ষিত জাতীয়তাবাদী সৈনিক হিসেবেই তার পরিচিতি।

কিন্তু দুঃখের বিষয়, এত ত্যাগ, এত রক্ত, এত মামলা-হামলার পরও দলের দুঃসময়ের এই কান্ডারী আজও অবমূল্যায়িত। রাজপথের এই ত্যাগী নেতার যথাযথ মূল্যায়ন না হওয়ায় ক্ষোভে ফুঁসছে মাদারগঞ্জের তৃণমূল বিএনপি ও যুবদল।

তৃণমূলের দাবি একটাই— ত্যাগীদের মূল্যায়ন করুন। ডা. এম এ মান্নানের মতো পরীক্ষিত, জেল-জুলুম সহ্য করা সৈনিকদের সামনের সারিতে আনলে মাদারগঞ্জ বিএনপি আরও শক্তিশালী হবে।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

স্বৈরাচারী আওয়ামী সরকারের রক্তচক্ষু, দমন-পীড়ন, হামলা-মামলা কোনো কিছুই দমাতে পারেনি মাদারগঞ্জের রাজপথের সাহসী সৈনিক ডা. এম এ মান্নান কে।

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ২ নং করইচড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ মান্নান বিগত স্বৈরাচার আমলে ১০টি মিথ্যা ও হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন। দুই-দুবার গ্রেফতার, টানা ২২ দিন কারাভোগ, রাতের পর রাত বাড়ি ছাড়া জীবন, পুলিশি নির্যাতন— সব সহ্য করেও তিনি রাজপথ ছেড়ে যাননি।

যখন অনেক রথি-মহারথি গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে ছিলেন, তখনো ডা. মান্নান ছিলেন মাদারগঞ্জের রাজপথে। তৃণমূল নেতাকর্মীদের বুকে সাহস জুগিয়ে সংগঠনকে ধরে রেখেছিলেন শক্ত হাতে।

ব্যক্তিগত জীবনে তিনি একজন সৎ, নির্লোভ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। করইচড়া ইউনিয়নসহ পুরো মাদারগঞ্জে একজন মানবিক ডাক্তার ও পরীক্ষিত জাতীয়তাবাদী সৈনিক হিসেবেই তার পরিচিতি।

কিন্তু দুঃখের বিষয়, এত ত্যাগ, এত রক্ত, এত মামলা-হামলার পরও দলের দুঃসময়ের এই কান্ডারী আজও অবমূল্যায়িত। রাজপথের এই ত্যাগী নেতার যথাযথ মূল্যায়ন না হওয়ায় ক্ষোভে ফুঁসছে মাদারগঞ্জের তৃণমূল বিএনপি ও যুবদল।

তৃণমূলের দাবি একটাই— ত্যাগীদের মূল্যায়ন করুন। ডা. এম এ মান্নানের মতো পরীক্ষিত, জেল-জুলুম সহ্য করা সৈনিকদের সামনের সারিতে আনলে মাদারগঞ্জ বিএনপি আরও শক্তিশালী হবে।

নগদ বার্তা

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত