ঢাকা    শুক্রবার, ০৫ জুন ২০২৬
নগদ বার্তা

জাতীয়

আচরণবিধিতে বড় পরিবর্তনের ইঙ্গিত; অংশীজনদের সঙ্গে সংলাপে যাচ্ছে না নির্বাচন কমিশন

আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, ভোট শুরু অক্টোবরে

প্রকাশ : ০৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ
আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, ভোট শুরু অক্টোবরে

স্থানীয় সরকার নির্বাচনের নতুন ধাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল আগামী আগস্টে ঘোষণা করা হতে পারে এবং ভোটগ্রহণ শুরু হতে পারে অক্টোবর মাস থেকে।

নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন আচরণবিধি ও বিধিমালায় সংশোধন আনার কাজ চলছে। ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট কমিটির একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইসি কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আইনগত কাঠামো অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন সম্পন্ন করা প্রয়োজন। এ কারণে স্থানীয় সরকারের নির্বাচনী কার্যক্রম ইউপি নির্বাচন দিয়েই শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনী আচরণবিধিতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হতে পারে। এর মধ্যে প্রার্থীদের জামানতের পরিমাণ বৃদ্ধি, অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ বাতিল, স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক শতাংশ সমর্থকের স্বাক্ষরের শর্ত প্রত্যাহার, পোস্টারবিহীন প্রচারণা এবং ইভিএম ব্যবহার না করার বিষয়গুলো রয়েছে। একই সঙ্গে ডাকযোগে ভোট প্রদানের ব্যবস্থাও থাকছে না।

নতুন বিধিমালায় প্রার্থীদের জন্য আলাদা অঙ্গীকারনামার পরিবর্তে হলফনামার সঙ্গে একটি ঘোষণাপত্র যুক্ত করার প্রস্তাব রয়েছে। সেখানে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার অন্তর্ভুক্ত থাকবে।

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে প্রার্থীতা সীমাবদ্ধ করা হবে না বলেও জানিয়েছে কমিশন। আইনগত যোগ্যতা পূরণ করলে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের আগে রাজনৈতিক দল, গণমাধ্যম বা অন্যান্য অংশীজনদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের পরিকল্পনা নেই। পরিবর্তিত আইন ও বিধিমালার খসড়া কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যাতে সংশ্লিষ্ট সবাই মতামত জানাতে পারেন।

নির্বাচন সংশ্লিষ্ট মহলের ধারণা, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কমিশনের এই প্রস্তুতি স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার জন্ম দিতে পারে।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

শুক্রবার, ০৫ জুন ২০২৬

আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, ভোট শুরু অক্টোবরে

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত