চলচ্চিত্র সাংবাদিক চির কুমার
আসলাম ইকবাল বাদলের মৃত্যু
চলচ্চিত্র সাংবাদিক চির কুমার আসলাম ইকবাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত বুধবার (৩ জুন) দিবাগত রাত ৩ তার টায় রাজধানী ঢাকায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
চির কুমার আসলাম ইকবাল বাদল এক টানা এক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন শোক বার্তায় শোক জানিয়েছে। চলচ্চিত্র সাংবাদিক আসলাম ইকবাল বাদল চির কুমার ছিলেন।
গত বুধবার বিকেলে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের তেঁতুল তলা গ্রামের বাড়িতে পারিবারিক গোরস্থানে মা বাবার কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
চলচ্চিত্র সাংবাদিক চির কুমার
আসলাম ইকবাল বাদল ১৯৬৯ সালের ১২ ডিসেম্বর জামালপুর জেলায় সরিষাবাড়ি জন্ম গ্রহণ করেন। তিনি প্রায় তিন দশক ধরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত ছিলেন।
দৈনিক সংবাদ, আলোকিত বাংলাদেশ, বাংলাদেশের আলো, পাক্ষিক আলফা সহ দেশের বিভিন্ন পত্র পত্রিকায় কাজ করেন। চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠা স্বপ্নীল টেলিফিল্মে ও সর্বশেষ তিনি সাপ্তাহিক ছায়ালোক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
আসলাম ইকবাল বাদল বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের আজীবন সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সহকারী চলচ্চিত্র পরিচালক সমিতি (সিডাব), ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, বাংলাদেশ প্রবীণ সাংবাদিক ফোরাম এর সদস্য, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সদস্য, ত্রিশালে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয় স্হাপন আন্দোলন কমিটির সদস্য, ঢাকাস্হ জামালপুর সমিতির সদস্য, সরিষাবাড়ি সমিতির সদস্য ও এসএসসি '৮৪ ব্যাচের সদস্য ছিলেন।
এ বিষয়ে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি সামসুল আলম বলেন---- চলচ্চিত্র সাংবাদিক আসলাম ইকবাল বাদল অত্যন্ত বিনয়ী একজন মানুষ ছিলেন। বাংলাদেশের ৪ টি চলচ্চিত্রাঙ্গনে সবার সঙ্গে সু-সম্পর্ক ছিল। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ, করছি।
এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন--- আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।
এ বিষয়ে প্রিন্স এ্যাডভারটাইজিং ও স্বপ্নীন টেলিফিল্ম এর স্বত্ত্বাধিকারী
আলহাজ্ব আব্দুল লতিফ রেজা বলেন---ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে সবার সঙ্গে সু-সম্পর্ক ছিল। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি, গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শুক্রবার, ০৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন