ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
নগদ বার্তা

রাজনীতি

চেয়ারম্যান হিসেবে দেখতে চায় গুনারীতলা ইউনিয়নের সাধারণ মানুষ

জনপ্রিয়তার কেন্দ্রবিন্দুতে ফাহাদ হোসেন

জনপ্রিয়তার কেন্দ্রবিন্দুতে ফাহাদ হোসেন

মাদারগঞ্জ উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়নে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ রাজনৈতিক নেতা ফাহাদ হোসেন। তৃণমূলের মানুষের সঙ্গে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনৈতিক পরিচয়ের বাইরেও একজন মানবিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এলাকায় আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন ফাহাদ হোসেন। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের সংগঠিত করা এবং এলাকার উন্নয়নমূলক বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকার কারণে ইউনিয়নের মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন তিনি।

মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কর্মীদের মধ্যে ঐক্য ও সক্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাজনৈতিক নানা প্রতিকূলতা মোকাবিলা করেও তিনি মাঠপর্যায়ে সক্রিয় থেকেছেন বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

এলাকাবাসীর দাবি, ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে একজন পরিচ্ছন্ন ও জনগণের সঙ্গে সম্পৃক্ত নেতৃত্ব প্রয়োজন। আর সেই প্রত্যাশা থেকেই তারা আগামী দিনে ফাহাদ হোসেনকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।

স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “ফাহাদ হোসেন সবসময় মানুষের খোঁজখবর নেন। সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ ও আন্তরিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।”

রাজনৈতিক অঙ্গনেও তাকে নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, জনগণের এই সমর্থন ও জনপ্রিয়তা ধরে রাখতে পারলে আগামী দিনে ইউনিয়নের নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবস্থানে দেখা যেতে পারে ফাহাদ হোসেনকে।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

রোববার, ৩০ আগস্ট ২০২৬

জনপ্রিয়তার কেন্দ্রবিন্দুতে ফাহাদ হোসেন

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত