সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পুরোনো স্ক্রিনশট ঘিরে আবারও আলোচনায় এসেছেন সার্জিস আলম। ভাইরাল সেই ছবিতে দেখা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে জয় পাওয়ার পর সাবেক ক্রিকেট অধিনায়ক ও তৎকালীন আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজা একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টের মন্তব্যে সার্জিস আলম লিখেছিলেন— “My Captain”।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০১৮ সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বিতর্কিত নির্বাচন হিসেবে পরিচিত। সেই সময় ভোট কারচুপি, রাতের ভোট ও একতরফা নির্বাচনের অভিযোগ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা হয়েছিল। আর সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাশরাফির বিজয় নিয়েও নানা প্রশ্ন উঠেছিল বিরোধী মহল থেকে।
এমন প্রেক্ষাপটে মাশরাফির বিজয় পোস্টে সার্জিস আলমের প্রশংসাসূচক মন্তব্য নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকে দাবি করছেন, সে সময় তিনি আওয়ামী লীগপন্থী অবস্থানে ছিলেন এবং ক্ষমতাসীনদের কাছাকাছি থেকেই চলতেন। তাদের ভাষ্য, তখন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের প্রশংসা করে চললেও বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বদলানোর পর তিনি সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছেন।
সমালোচকদের দাবি, এখন বড় বড় আদর্শিক কথা বললেও অতীতের কর্মকাণ্ড ভিন্ন বাস্তবতার ইঙ্গিত দেয়। অনেকেই প্রশ্ন তুলছেন— যদি ২০১৮ সালের নির্বাচন নিয়ে এখন আপত্তি থাকে, তাহলে সেই সময় কেন প্রকাশ্যে সমর্থনমূলক অবস্থান নেওয়া হয়েছিল?
তবে সার্জিস আলমের সমর্থকরা ভিন্ন মত দিচ্ছেন। তাদের দাবি, একজন জনপ্রিয় ক্রিকেটারকে সমর্থন করা আর কোনো রাজনৈতিক দলের অন্ধ সমর্থক হওয়া এক বিষয় নয়। সময়ের সঙ্গে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বদলাতেও পারে বলে মনে করেন তারা।
ভাইরাল হওয়া স্ক্রিনশট ঘিরে এখন সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ এটিকে “খোলস বদলের রাজনীতি” বলছেন, আবার কেউ বলছেন— অতীতের একটি মন্তব্য দিয়েই একজনের পুরো রাজনৈতিক অবস্থান বিচার করা ঠিক নয়।
তবে একটি বিষয় স্পষ্ট, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় পুরোনো ডিজিটাল স্মৃতি এখন নতুন বিতর্ক তৈরির বড় অস্ত্র হয়ে উঠেছে।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন