ভারতের রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর ঘোষণা করেছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও ২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এতদিন ৫৮ শতাংশ হারে ডিএ পাওয়া কর্মীরা এখন থেকে ৬০ শতাংশ হারে ভাতা পাবেন। এই সুবিধা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী বিজয় বলেন, সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার ব্যয় সামাল দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারও ডিএ ৫৮ থেকে ৬০ শতাংশে উন্নীত করেছিল। তামিলনাড়ু সরকার একই হার অনুসরণ করে রাজ্য কর্মচারীদের জন্য নতুন ঘোষণা দিল।
সরকারি হিসাব অনুযায়ী, ডিএ বৃদ্ধির কারণে রাজ্যের বছরে অতিরিক্ত প্রায় ১ হাজার ২৩০ কোটি রুপি ব্যয় হবে। এজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
এদিকে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর জোটের সমর্থনে সরকার গঠন করেছে। ক্ষমতায় আসার পর এটিকে বিজয় সরকারের অন্যতম বড় জনবান্ধব সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন