ট্রেনের সাধারণ বগিতে বসেই যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। অনেকের খোঁজখবর নেন, শোনেন তাদের বিভিন্ন সমস্যা ও দৈনন্দিন জীবনের কথা। হঠাৎ করেই একজন সংসদ সদস্যকে এতটা সহজভাবে পাশে পেয়ে বেশ আনন্দিত হন যাত্রীরা। কেউ ছবি তুলে স্মৃতি ধরে রাখেন, আবার কেউ সরাসরি নিজেদের এলাকার সমস্যার কথাও জানান তাকে।
স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন মানবিক ও সহজ-সরল মানুষ হিসেবেই এলাকায় পরিচিত মোস্তাফিজুর রহমান বাবুল। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করায় তার প্রতি মানুষের আলাদা আস্থা তৈরি হয়েছে।
যাত্রাপথে কয়েকজন যাত্রী বলেন, একজন জনপ্রতিনিধি হয়েও সাধারণ মানুষের মতো ভ্রমণ করা সত্যিই ব্যতিক্রমী উদ্যোগ। এতে বোঝা যায় তিনি মানুষের কাছাকাছি থাকতে চান এবং তাদের গুরুত্ব দেন।
এদিকে ট্রেনে সাধারণ মানুষের সঙ্গে এমপি বাবুলের এই ভ্রমণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অনেকেই তার এই সরলতা ও আন্তরিকতার প্রশংসা করছেন। সাধারণ মানুষের মতে, জনগণের সঙ্গে সংযুক্ত থাকেন এমন নেতৃত্বই দেশের জন্য সবচেয়ে প্রয়োজন।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন