রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা কয়েকজন আলোচিত নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, শহীদ পরিবারের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করে কিছু ব্যক্তি নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করতেই বেশি মনোযোগ দিয়েছেন।
বুধবার ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা শহীদ হত্যার নিরপেক্ষ বিচার, জুলাই সনদ বাস্তবায়ন, জাদুঘর সংরক্ষণ এবং আহত ও নিহত পরিবারের পুনর্বাসনের দাবি জানান।
সংগঠনের ভাইস চেয়ারম্যান এবং শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা মো. আবুল হাসান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তারা বিভিন্ন দাবি নিয়ে দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করলেও প্রত্যাশিত সহযোগিতা পাননি। তার অভিযোগ, অল্প কয়েকটি পরিবারকে বিশেষ সুবিধা দিয়ে বৃহত্তর শহীদ পরিবারগুলোর মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক সম্পত্তি হতে পারে না। শহীদ পরিবারগুলো ঐক্যবদ্ধভাবেই নিজেদের অধিকার আদায়ে কাজ করে যাবে।
সংগঠনের সাধারণ সম্পাদক ও শহীদ ইমাম হোসেন তাহেরের ভাই রবিউল ইসলাম তুহিন বর্তমান সরকারের পদক্ষেপের প্রশংসা করে বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আহত ও শহীদ পরিবারদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তিনি দ্রুত শহীদদের গেজেট প্রকাশ, স্মৃতিস্তম্ভ সংরক্ষণ এবং পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন জুলাই যোদ্ধা পরিবারের সভাপতি আমিনুল ইসলাম ঈমনও। তিনি বলেন, আন্দোলনে আহত অনেক মানুষ এখনও শারীরিক ও মানসিক কষ্ট নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। তাদের প্রত্যাশা, সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে জুলাই আন্দোলনের ইতিহাস রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ সোহেল রানার ভাই আলভী মো. নাবিল হোসেনসহ বিভিন্ন শহীদ পরিবারের সদস্যরা। বক্তারা দ্রুত পুনর্বাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন