ঢাকা    বুধবার, ০৬ মে ২০২৬
নগদ বার্তা

জন দুর্ভোগ

সত্য উদঘাটন ও দায়ীদের শাস্তি চাইলেন ডা. শফিকুর রহমান

শাপলা ট্র্যাজেডি তদন্তে স্বাধীন কমিশনের দাবি

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শাপলা চত্বরের ২০১৩ সালের ৫ মে সংঘটিত ঘটনাকে দেশের ইতিহাসের অন্যতম বেদনাদায়ক অধ্যায় উল্লেখ করে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত প্রাণহানির ঘটনার প্রকৃত চিত্র জাতির সামনে তুলে ধরতে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন জরুরি। একইসঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমানের ভাষ্য, শাপলা চত্বরের ওই ঘটনা শুধু একটি সহিংস অভিযানই ছিল না, বরং তা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি এক গভীর বেদনাময় অধ্যায়। ধর্মপ্রাণ মানুষের ওপর পরিচালিত সেই অভিযানের স্মৃতি এখনো জাতির বিবেককে নাড়া দেয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ঘটনার এত বছর পেরিয়ে গেলেও এখনো কোনো গ্রহণযোগ্য ও নিরপেক্ষ বিচার সম্পন্ন না হওয়া অত্যন্ত হতাশাজনক। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে বিচারহীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকার নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই অধিকার দমনে শক্তি প্রয়োগ ও প্রাণহানির মতো ঘটনা কখনো গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি মনে করেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সত্য উদঘাটন, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং আইনের শাসন নিশ্চিত করা জরুরি।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

বুধবার, ০৬ মে ২০২৬

শাপলা ট্র্যাজেডি তদন্তে স্বাধীন কমিশনের দাবি

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত