ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬
নগদ বার্তা

প্রাকৃতিক দুর্যোগ

নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি

ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি

দেশের ছয়টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

ঝোড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি উপকূলীয় এলাকায় বসবাসকারীদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

দেশের ছয়টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

ঝোড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি উপকূলীয় এলাকায় বসবাসকারীদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নগদ বার্তা

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত