জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া ফকিরপাড়া এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে নির্মাণাধীন রাস্তার মাঝখানে খুঁটি গেড়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে সাইফুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সংবাদ প্রকাশের জেরে ‘দৈনিক দিনকাল’ পত্রিকার সাংবাদিক আনিসুর রহমান আইয়ুবকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেঘরিয়া ফকিরপাড়া এলাকায় জনস্বার্থে একটি রাস্তার নির্মাণ কাজ চলছিল। কিন্তু স্থানীয় প্রভাবশালী সাইফুল ইসলাম ক্ষমতার প্রভাব খাটিয়ে রাস্তার মাঝখানে খুঁটি গেড়ে দেন, যার ফলে রাস্তার কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন ঘটছে।
এই জনদুর্ভোগের বিষয়টি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আনিসুর রহমান আইয়ুব। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সাইফুল ওই সাংবাদিকের ওপর চড়াও হন। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সাইফুল সাংবাদিক আইয়ুবকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চরম ধৃষ্টতা দেখান।
এ ব্যাপারে অভিযুক্ত সাইফুল মোবাইল ফোনে জানান আনিসুর রহমান আইয়ুব যে অভিযোগ দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা। আনিসুর রহমান আইয়ুব কে তিনি হুমকি দেননি।
এ ব্যাপারে মানবাধিকার কর্মী সাকিল আহামেদ বলেন
একজন সংবাদকর্মীকে তার পেশাগত দায়িত্ব পালনের কারণে এভাবে হুমকি দেওয়ার ঘটনা একটি ন্যাক্কারজনক ঘটনা । জনস্বার্থে নির্মিত রাস্তার কাজে বাধা দেওয়া এবং সংবাদকর্মীকে হুমকি দেওয়া আইনের পরিপন্থী।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন