ঢাকা    মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
নগদ বার্তা

অপরাধ

মেলান্দহে জুটিয়াপাড়া মোড়ে যাত্রী হয়রানি ও ছিনতাইয়ের অভিযোগ, তদন্তে পুলিশ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মেলান্দহে জুটিয়াপাড়া মোড়ে যাত্রী হয়রানি ও ছিনতাইয়ের অভিযোগ, তদন্তে পুলিশ

জামালপুরের মেলান্দহ উপজেলার জুটিয়াপাড়া ব্রিজ সংলগ্ন জুটিয়াপাড়া মোড় এলাকায় গভীর রাতে যাত্রীদের হয়রানি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ঢাকা থেকে আসা যাত্রীদের টার্গেট করে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে।

অভিযোগ অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কিছু নেশাগ্রস্ত ব্যক্তি ওই এলাকায় অবস্থান নেয়। তাদের নেতৃত্বে ‘জিন্নাহ’ নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা রাতযাপনকারী যাত্রীদের বিভিন্নভাবে হয়রানি করে এবং সুযোগ পেলে মালামাল ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীদের একজন জানান, গতকাল তিনি বেলতৈল এলাকায় আত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়ে ঢাকা থেকে মেলান্দহে আসেন। রাত প্রায় ৩টার দিকে জুটিয়াপাড়া মোড়ে পৌঁছালেও বাড়ি থেকে কেউ নিতে না আসায় তিনি সেখানেই অপেক্ষা করতে থাকেন। সকালে প্রায় ৬টার দিকে জিন্নাহ ও তার সহযোগীরা তাকে ঘিরে ধরে এবং তার কাছ থেকে নগদ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার ব্যাগ ছিঁড়ে ফেলা হয় এবং সঙ্গে থাকা প্রয়োজনীয় ওষুধপত্রকে ‘নেশাদ্রব্য’ বলে অভিযোগ তুলে আরও হয়রানি করা হয়। এছাড়া তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয় বলে জানান তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী মাহফুজ মেলান্দহ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল জুটিয়াপাড়া মোড় ও অভিযুক্ত ব্যক্তির বাড়িতে সরেজমিনে তদন্ত করেছেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে এ ধরনের অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

Image

আপনার মতামত লিখুন

নগদ বার্তা

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মেলান্দহে জুটিয়াপাড়া মোড়ে যাত্রী হয়রানি ও ছিনতাইয়ের অভিযোগ, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

জামালপুরের মেলান্দহ উপজেলার জুটিয়াপাড়া ব্রিজ সংলগ্ন জুটিয়াপাড়া মোড় এলাকায় গভীর রাতে যাত্রীদের হয়রানি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ঢাকা থেকে আসা যাত্রীদের টার্গেট করে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে।

অভিযোগ অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কিছু নেশাগ্রস্ত ব্যক্তি ওই এলাকায় অবস্থান নেয়। তাদের নেতৃত্বে ‘জিন্নাহ’ নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা রাতযাপনকারী যাত্রীদের বিভিন্নভাবে হয়রানি করে এবং সুযোগ পেলে মালামাল ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীদের একজন জানান, গতকাল তিনি বেলতৈল এলাকায় আত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়ে ঢাকা থেকে মেলান্দহে আসেন। রাত প্রায় ৩টার দিকে জুটিয়াপাড়া মোড়ে পৌঁছালেও বাড়ি থেকে কেউ নিতে না আসায় তিনি সেখানেই অপেক্ষা করতে থাকেন। সকালে প্রায় ৬টার দিকে জিন্নাহ ও তার সহযোগীরা তাকে ঘিরে ধরে এবং তার কাছ থেকে নগদ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার ব্যাগ ছিঁড়ে ফেলা হয় এবং সঙ্গে থাকা প্রয়োজনীয় ওষুধপত্রকে ‘নেশাদ্রব্য’ বলে অভিযোগ তুলে আরও হয়রানি করা হয়। এছাড়া তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয় বলে জানান তিনি।

এ ঘটনায় ভুক্তভোগী মাহফুজ মেলান্দহ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল জুটিয়াপাড়া মোড় ও অভিযুক্ত ব্যক্তির বাড়িতে সরেজমিনে তদন্ত করেছেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে এ ধরনের অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

নগদ বার্তা

সম্পাদক :মোহাম্মদ মঞ্জুরুল কবির (মঞ্জু) ll প্রকাশক: জাহিন ফয়সাল (শুভ)

২০২৬ © নগদ বার্তা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত